সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ছাতকে সেনাবাহিনীর অভিযান : বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ছাতকে সেনাবাহিনীর অভিযান : বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ছাতক প্রতিনিধি
সুনামগ‌ঞ্জের ছাতক উপ‌জেলার সিংচাপইড় ইউনিয়নের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনা বাহিনীর একটি টহল টিম। শুক্রবার (৪ এপ্রিল) রা‌তে উপ‌জেলার ক্যাম্পের মেজর আল জাবির মোহাম্মদ আসিফের নেতৃত্বে একটি সেনা টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও গ্রা‌মের তুরন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেন।

এ সময় সেনা টহল টিমের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে বাড়ির মালিক আছকন্দর আলীর পুত্র মো. তুরন মিয়া পালিয়ে যায়।

উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে দেশীয় তৈরী একটি আগ্নেয়াস্ত্র, নগদ ১ লাখ ৭ হাজার ৮০০শত টাকা, ছুরি ০৩ টি, ল্যাপটপ (Dell) ০১টি, বাইনো ০১ টি, বাটন মোবাইল ০৩ টি, এ টি এম কার্ড ১৩ টি, পাসপোর্ট ০২ টি, মাটুল ০১ টি, রামদা ০৫টি, টেটা ০২টি।

এ ব‌্যাপা‌রে মেজর আল জাবির মোহাম্মদ আসিফ ব‌লেন উদ্ধারকৃত অস্ত্র, টাকা ও মালামাল ছাতক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo