মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ

ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ

ওসমানীনগর প্রতিনিধি
ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় আব্দুল কাইয়ুম (৩৫) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী সালমা বেগম (২৮) আহত হওয়ার খবর পাওয়া গেছে। ২৮ মার্চ দুপুর দেড়টার দিকে উপজেলার উছমানপুর ইউনিয়নের রাউৎখাই গ্রামের নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর আহত অবস্থায় অন্তঃসত্ত্বার সালমা বেগমকে হাসপাতালে নেওয়া হলে তার গর্ভপাত ঘটে। এ ঘটনায় ৫ জনকে এজাহারভূক্ত আসামি করে আব্দুল কাইয়ুম বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার রাউতখাই গ্রামের হারুন মিয়া ও তার ছেলে পুলিশ কনস্টেবল মোহন মিয়া গং সিএনজি অটোরিকশার টায়ার গোয়ালাবাজারে পৌঁছানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুল কাইয়ুমের বাড়িতে এসে হামলা চালায়। এসময় তাদের এলোপাতারি হামলায় আব্দুল কাইয়ুম ও তার অন্ত:স্বত্বা স্ত্রী সালমা বেগম আহত হন। এরপর আহতদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্ত ঈদুল ফিতরের ছুটি থাকায় ওসমানী হাসপাতালে চিকিৎসক না পেয়ে সালমাকে নিকবর্তী নিরাময় পলি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার ৩মাসের অন্ত:স্বত্বার স্ত্রীর গর্ভপাত ঘটে ।

আব্দুল কাইয়ুম বলেন, হারুন মিয়া ও তার ছেলে পুলিশ কনস্টেবল মোহন মিয়া,খলিল মিয়াসহ গ্রামের বেশ কয়েক জনের সাথে আমাদের বাড়ির রাস্তা নিয়ে এক মাস ধরে মনোমালিন্য চলছে। তারা আমাদের বাড়ির রাস্তা বন্ধ করে রেখেছে। ঘটনার দিন আওয়ামীলীগ নেতা খলিল মিয়ার পরামর্শে হারুন তার ছেলে ছাত্রলীগের সাবেক কর্মী পুলিশ কনস্টেবল মোহন মিয়া সহ ৭/৮জন লোক পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করে। হামলায় আমার স্ত্রীর ৩মাসের পেটের বাচ্ছা মারা গেছে। এরপূর্বে তারা গেল এক মাসে আমাদের পরিবারের উপর আরো ৩বার হামলা করেছে।

হারুন মিয়া বলেন, আমার ছেলে এবং ভাতিজা মারামারি করেছে। বিষয়টি সালিসে নিস্পত্তির প্রক্রিয়া চলছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম বলেন, রাউৎখাই গ্রামে মারামারির একটি অভিযোগ এসেছে। বিষয়টি আমরা দেখছি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo