বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
শেখঘাটে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

শেখঘাটে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ মিরর ডেস্ক
নগরীর শেখঘাট এলাকা থেকে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। টেলিফোনের তার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাবিবা তানহা (১৩) লাশ উদ্ধার করা হয়। কিশোরীর নাম লাবিবা তানহা (১৩)। রোববার সকালে শেখঘাট এলাকার সরকারি কলোনির বিপরীত গলির একটি বাসায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার ওই কিশোরীর হাত থেকে মোবাইল ফোন নিয়ে নিয়ে যান তার মা। এসময় তিনি কিছুক্ষণ তানহাকে বাথরুমে আটকে দরজা বন্ধ করে রাখেন। পরে তার বোন দরজা খুলে দেয়। পরে রোববার সকালে ওই বাসার একটি লোহার পাইপের সঙ্গে টেলিফোনের তারের মাধ্যমে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোবাইল ফোন চালাতে না দেওয়ায় মায়ের শাসনে সে আত্মহত্যা করতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo