শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
ওসমানীনগরে সরকারি জায়গার গাছ কেটে নিচ্ছেন আ. লীগ নেতা বাদল

ওসমানীনগরে সরকারি জায়গার গাছ কেটে নিচ্ছেন আ. লীগ নেতা বাদল

ওসমানীনগর প্রতিনিধি
ওসমানীনগরের গোয়ালাবাজারে দাসপাড়া-গয়নাঘাট নামক খালের পাড় থেকে দীর্ঘদিন ধরে বেড়ে উঠা আনুমানিক ৫ লক্ষ টাকা মূল্যের প্রায় ৩০টি গাছ কেটে নেওয়ার খবর পাওয়া গেছে। গত দুই সপ্তাহ ধরে গাছগুলো খালের পাড়ের জমির মালিক গ্রামতলা (দাসপাড়া) গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী ইয়াওর মিয়ার নিকট থেকে ক্রয় করে গাছ কাটা শুরু করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা বাদল দেব। এঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুরাতন এসব গাছ কাটার কারণে পরিবেশ বিনষ্টসহ সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

জানা যায়, উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গয়নাঘাটস্থ দাসপাড়া-গয়নাঘাট খালের পাড়ে সরকারি ভূমির উপর বেড়ে উঠে ইউক্লিপটাস, রেইন্ট্রি ও একাশি জাতের বড় প্রায় ৩০টি গাছ।

সম্প্রতি খালের পাড়ে পাশের জমির মালিক স্থানীয় গ্রামতলা (দাসপাড়া) গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী ইয়াওর মিয়া আওয়ামী লীগ নেতা বাদল দেবের কাছে এই গাছগুলো বিক্রি করেন বলে বাদল দেব দাবি করেন। এ গাছগুলো কাটার পর থেকে এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে এবং সরকার রাজস্ব আয় প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে বলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা ছোট বেলায় এ খাল দিয়ে ইঞ্জিনচালিত নৌকা চলতে দেখেছি। খালটি যথাযথ কর্তৃপক্ষ পরিমাপ করলে এ গাছগুলো সরকারি ভূমিতেই পড়বে। অপর এক ব্যক্তি বলেন, গাছগুলো কয়েকজন যুবক ধাপে ধাপে কেটে নেওয়ায় আমাদের সন্দেহ হচ্ছে। লোকগুলো একসাথে গাছ কাটছে না, ২/৩টা করে কাটছেন।

ইয়াওর মিয়ার শ্যালক আবেদুল বলেন, ইয়াওর মিয়া লন্ডন চলে গেছেন। তার কোন মোবাইল নাম্বারও আমার কাছে নেই। এ ব্যাপারে আমি কোন বক্তব্য দিতে পারবো না। বাদল দেব বলেন, আমরা ভূমি পরিমাপ করে ৩০টি গাছ কিনেছি। এ গাছ সরকারের জায়গায় পড়েনি। ব্যক্তি মালিকানার জেনেই আমি কিনেছি।

গোয়ালাবাজার ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিন মিয়া বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না, আপনি ইউএনও’র সাথে যোগাযোগ করেন।

তাজপুর তহশিল অফিসের তহশিলদার হুসনে আরা বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে সরকারি জায়গার গাছ কাটা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo