বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী দলের নিন্দা ও ক্ষোভ

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী দলের নিন্দা ও ক্ষোভ

সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ীদল সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৮ এপ্রিল) এক যুক্ত বিবৃতিতে সিলেট জেলা ব্যবসায়ী দলের সভাপতি সোয়েব আহমেদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চঞ্চল এবং সিলেট মহানগর ব্যবসায়ীদলের সভাপতি শামীম আহমদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভুইয়া বলেন, ফিলিস্তিনের নীরিহ জনগনের উপর ঈসরাইলের বর্বোরোচিত হামলার ঘটনাকে পুঁজি করে দুস্কিতীকারীরা গত সোমবার সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

নেতৃবৃন্দ বলেন, এই ঘটনায় সিলেটের ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। তারা অবিলম্বে এই সকল অপরাধীদের চিহ্নিত করে দূষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবী জানান। অন্যথায় ব্যবসায়ী দল সিলেটের জনগণ ও ব্যবসায়ীদের সাথে নিয়ে এসব লুটপাটকারীদের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo