সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জৈন্তাপুরে প্রশাসনের অভিযান : বালু জব্দ, আটক ৬

জৈন্তাপুরে প্রশাসনের অভিযান : বালু জব্দ, আটক ৬

https://newsmirror24.news/

জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুর উপজেলার বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। চক্র উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের নাম ব্যবহার করে প্রত্যেক নৌকা থেকে চাঁদা আদায় করছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) জৈন্তাপুর উপজেলার আসামপাড়া ঘাট ও নিজপাট ইউনিয়নের সারী নদীর কামরাঙ্গীখেল স্কুল ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ ব্যক্তিকে ৫৭ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) ফারজানা আক্তার লাভনী।

অভিযান চলাকালে তিনি আসামপাড়া এলাকায় ১ ট্রাক বালু জব্দ করেন, ১টি ফেলুডার মেশিনের ইঞ্জিন বিনষ্ট করেন এবং ৩ জনকে আটক করা হয়। অপরদিকে কামরাঙ্গীখেল স্কুল ঘাটে অভিযান পরিচালনা করে আরও ৩ জনকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কার্যালয়ে মোবাইল কোর্ট বসিয়ে ৩ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং অপর ৩ জনকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় পূর্বক মুছলেখার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

জৈন্তাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) ফারজানা আক্তার লাভনী বলেন, জৈন্তাপুর উপজেলার রাংপানি, আসামপাড়া, শ্রীপুর এবং সারী ২, সারী ৩ এলাকায় ক্রমান্বয়ে অভিযান পরিচালনা করা হবে এবং আমাদের অভিয্ন অব্যাহত তাকবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo