সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ইসরাইলি নৃশংসতার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সিলেট মহানগর হকার্স দলের র‌্যালি

ইসরাইলি নৃশংসতার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সিলেট মহানগর হকার্স দলের র‌্যালি

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বর্বরোচিত গণহত্যা ও নৃশংসতার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিবাদ ও সংহতি র‌্যালি করেছে সিলেট মহানগর হকার্স দল।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় নগরীর সুরমা পয়েন্টের সামন থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পশ্চিমাদের মদদপুষ্ট সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসনে পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপ ও মৃত্যুপুরীতে পরিণত হলেও বিশে^র মোড়লরা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা বলেন, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের হৃদয় জর্জরিত। তাদের প্রতি আমাদের পূর্ণ সংহতি রয়েছে।

বক্তারা আরো বলেন, ইরাক-ইরান যুদ্ধের সময় জিয়াউর রহমান যেমন সাহসী ভূমিকা রেখেছিলেন, তিনি বেঁচে থাকলে ফিলিস্তিনীদের পক্ষেও কার্যকর উদ্যোগ নিতেন এবং ইসরাইল এমন সহিংতা চালানোর সাহস পেত না। বিশে^র কয়েকটি পরাশক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বহু আগেই ফিলিস্তানে গনহত্যা শুরু হয়েছে। আজ ফিলিস্তিনের মানুষ নিজেদের দেশেই পরবাসী। অথচ মুসলিম বিশে^র মোড়লদের এ ব্যাপারে কার্যকর কোন ভূমিকা নেই। বক্তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান।

র‌্যালিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর হর্কাস দলের আহবায়ক মো. খোকন ইসলাম, জেলা হকার্স দলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন রুবেল, মহানগরের সদস্য সচিব মো. শাহজাহান, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিক মিয়া, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম,  মহানগরের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. মনু, যুগ্ম আহবায়ক হাসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক জাবেদ মিয়া, যুগ্ম আহবায়ক পকির হোসেন, মো. লিটন আহমদ, খলিলুর রহমান, তারেক আহমদ, মো. তিতাব আলী, মো. মিজান মিয়া, মো. আলী, রুবেল আহমদ, দীপু আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo