শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন

স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন

স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন

স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগারের উদ্যোগে “একজন সৎ মানুষ দেখতে কেমন হবেন?” শীর্ষক দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিলেট নগরীর চৌহাট্টাস্থ পাঠাগার ক্যাম্পাসে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭ থেকে ১২ বছর বয়সী শিশুদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল পৌনে ৫টায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফাছিহ উল ইসলাম শাইয়্যান এর সভাপতিত্বে ও সফট লাইটের আর্ট ডিরেক্টর মাশরুপ হাসান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেশের পথশিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সহমর্মিতা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পারভেজ হাসান।

উপস্থিত ছিলেন স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগারের লাইব্রেরী কো-অর্ডিনেটর সৈয়দ আনোয়ার বখত ও সহকারী লাইব্রেরিয়ান কানিজ ফাতেমা চৌধুরী। প্রতিযোগিতায় বিশেষ বিচারকের দায়িত্ব পালন করেন মীলাদ আহমেদ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল- উল্লেখযোগ্য সংখ্যক শিশু, যারা স্বতঃস্ফূর্তভাবে তাদের কল্পনায় আঁকা “সৎ মানুষ” চিত্রে ফুটিয়ে তোলে সৃজনশীলতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় এবং শিশুরা তাদের চিত্রাঙ্কন বিষয়ে অনুভূতি ব্যক্ত করে।

প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন হুযায়রা পারভেজ। ২য় স্থান অজর্ন করেন সায়েম, তানজিম, হুমাইদ। ৪র্থ স্থান অর্জন করেন তাজিম, আতিকা, আলেক নূর, আনিকা। প্রতিযোগিতায় বিজয়ীদের উপহার হিসেবে বই প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে দেশের পথশিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সহমর্মিতা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পারভেজ হাসান বলেন, এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতাই নয়, বরং শিশুদের কল্পনা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার একটি অসাধারণ উদ্যোগ।

তিনি দেশের পথশিশুদের কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে শিশুদের অবহিত করেন এবং শিশুদের একজন ভালো মনের মানুষ হিসেবে গড়ে উঠার লক্ষ্যে পড়ালেখার পাশাপাশি সৃজনশীল কাজে অংশ নেয়ার আহবান জানান।

সভাপতির বক্তব্যে পাঠাগারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফাছিহ উল ইসলাম শাইয়্যান বলেন, এই পাঠাগার সিলেট অঞ্চলের শিশুদের উন্নত মন-মানসিকতা ও সৃজনশীল কর্মকান্ডে তাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo