সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৮৭৮ এসএসসি পরীক্ষার্থী

সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৮৭৮ এসএসসি পরীক্ষার্থী

নিউজ মিরর রিপোর্ট

সিলেট বিভাগে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন আজ বৃহস্পতিবার ৮৭৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় শুরু হয় বাংলা (আবশ্যিক) ১ম পত্র বিষয়ের পরীক্ষা।

এতে সিলেট বিভাগে অনুপস্থিতির হার শতকরা ১ দশমিক ০৬ ভাগ।

অনুপস্থিত ৮৭৮ জনের মধ্যে সিলেট জেলায় ৩০১, হবিগঞ্জে ১৯৫, মৌলভীবাজারে ১৮৩ ও সুনামগঞ্জে ১৯৯ জন শিক্ষার্থী রয়েছে। তাছাড়া মৌলভীবাজারে ১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের ৯৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নিচ্ছে ১ লাখ ২ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৬০ হাজার ৮১৯ জন। অর্থাৎ মোট পরীক্ষার্থীর ৬০ শতাংশই ছাত্রী। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৬ হাজার ৬৮২ জন। গত বছর সিলেট বোর্ডে এসএসসিতে অংশ নেয় ১ লাখ ৯ হাজার ৫৫৪ জন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo