সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৭ শিশুসহ ১০ জন নিহত

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৭ শিশুসহ ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। নিহতদের মধ্যে ৭ জন শিশু রয়েছে।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি’কে বলেন, ‘খান ইউনিসের মাঝখানে আল-ফাররা পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলার পর সাত শিশুসহ ১০ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।’

আজ শুক্রবার (১১ এপ্রিল) সকালে ইসরায়েলি সেনাবাহিনী গাজার পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকার বাসিন্দাদের জন্য ‘জরুরি ও গুরুতর’ সর্তকতা জারি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খান ইউনিস এলাকায় ইসরায়েলি ট্যাংক থেকে টানা ও ভারী গোলাবর্ষণ হয়েছে। এ ছাড়া গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ার আল-আত্রা এলাকায় সাধারণ মানুষের একটি দলকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় আরও দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার প্রতিরক্ষা সংস্থা। এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।

আইডিএফ-এর (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) আরবি মুখপাত্র আভিচায় আদরাই এক্স হ্যান্ডলের এক পোস্টে বলেন, ‘সেনাবাহিনী সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসে ব্যাপক শক্তি নিয়ে কাজ করছে।

আপনার নিরাপত্তার জন্য অবিলম্বে এই এলাকা ছেড়ে পশ্চিম গাজার আশ্রয়স্থলে চলে যান।’

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo