বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে আজিজের উপর হামলা : মহানগর স্বেচ্ছাসেবক দলের নিন্দা ও প্রতিবাদ

সিলেটে আজিজের উপর হামলা : মহানগর স্বেচ্ছাসেবক দলের নিন্দা ও প্রতিবাদ

নিউজ মিরর ডেস্ক
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের কাপুরুষোচিত হামলায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ সহ ৪ জন নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল, যুগ্ম আহবায়ক আবু সালেহ মো: তাহের, মুমিনুল হক চৌধুরী রাহি, রুনু আহমেদ, কামরুল হাসান, আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য দুলাল আহমদ, মেহেদী হাসান শপু, চমক দে পল্লু, সেলিম মিয়া সহ নেতৃবৃন্দ।

বিবৃতিতে তারা নিষিদ্ধ সংগঠনের এই ধৃষ্টতাপূর্ণ হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কড়া হুশিয়ারী করে জানান যে, চিহ্নিত একটি সন্ত্রাসী মহল বারবার সিলেটের শান্ত পরিবেশকে অশান্ত করার মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত। কোনো এক অজানা কারণে প্রশাসন উদাসীন, প্রশাসন যদি হামলার সাথে জড়িত নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় নিয়ে এসে কঠিন ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে সিলেটের আপামর জনসাধারণকে সাথে নিয়ে আমরা এর যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হবো এবং এতে উদ্ভুত যে কোনো পরিস্থিতির জন্য প্রশাসন দায়ি থাকবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo