শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
কোম্পানীগঞ্জে ৭ দম্পতির যৌতুকবিহীন বিয়ে

কোম্পানীগঞ্জে ৭ দম্পতির যৌতুকবিহীন বিয়ে

নিউজ মিরর ডেস্ক
সামাজিক সচেতনতার লক্ষে যৌতুকবিহীন ৭ দম্পতির গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকের আয়োজনে শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর রিসোর্টে এ গণবিবাহ অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের সংগঠন ‘কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে’ উপজেলায় প্রতিবছর বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে এবার তারা গণবিবাহের আয়োজন করে। যৌতুকবিহীন এই বিয়েতে তারা বর ও কনের পোশাকের পাশাপাশি তাদের কর্মসংস্থানের জন্য একটি করে সেলাই মেশিন দেওয়া হয়। তাছাড়া বর কনের সংসারের প্রয়োজনীয় রান্নার সরঞ্জাম এবং লেপ-তোষক দিয়েছেন আয়োজকরা।

গণবিবাহে বরদের পরনে ছিল ঐতিহ্যবাহী পাঞ্জাবি ও পাগড়ি আর কনেদের পড়নে ছিল লাল বেনারসি শাড়ি। অনুষ্ঠানে রীতি অনুযায়ী খাওয়া-দাওয়া আনুষ্ঠানিকতা থেকে শুরু করে সবকিছুই ছিল চোখে পড়ার মতো। দুই পক্ষের পরিবারের লোকজনও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গণবিয়ের অনুষ্ঠানে আসা বর-কনেরা জানান, আলাদা করে বিয়ের অনুষ্ঠান করার মতো সামর্থ্য নেই তাদের। গরিব হওয়া সত্ত্বেও ধুমধাম করে বিয়ের আয়োজনে খুশি তাদের স্বজনেরাও।

এ সময় স্বজনরা বলেন, এমন ধুমধাম করে বিয়ে দিতে পারব তা কল্পনাও করতে পারিনি। এমন সুন্দর পরিবেশে বিয়ে হওয়ায় খুবই আনন্দ লাগছে।

সামাজিক ব্যাধি যৌতুক এর বিরুদ্ধে গণসচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। যৌতুকবিহীন গণবিবাহ পূর্ববর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমসি কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক তোতিউর রহমান।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo