বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
শান্তিগঞ্জ সমিতি সিলেট’র ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা

শান্তিগঞ্জ সমিতি সিলেট’র ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা

নিউজ মিরর ডেস্ক
শান্তিগঞ্জ সমিতি সিলেট’র উদ্যোগে শনিবার স্হানীয় মদিনা মার্কেটের চিলি পার্টি সেন্টারে ঈদ পুনর্মিলনী সাধারন সভা এবং সমিতির সদস্য সচিব এমদাদুল হক স্বপন শান্তিগন্জের জেবিবি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় এক সংবর্ধনা প্রধান করা হয়।

শান্তিগন্জ সমিতি সিলেট এর আহবায়ক বিশিষ্ট ব্যাংকার মোঃ কবিরুল ইসলাম সভাপতিত্বে এবং সমিতির সাবেক সাধারন সম্পাদক হযরত আলী তালুকদার ও সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট কলমসৈনিক শান্তিগন্জের কৃতি সন্তান খালেদ আহমদ।

সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন শান্তিগন্জ সমিতি সিলেট এর সদস্য সচিব, জেবিবি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এমদাদুল হক স্বপন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন সমিতির সাবেক সহ সভাপতি আলমগীর হোসাইন, সমিরন দাস, সোয়েব আহমদ,বদরুল আলম টিপু, রোটারিয়ান নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক রোটারিয়ান দানিয়েল হাসান, হেলাল আহমদ, সাবেক দপ্তর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এমজেএইস জামিল, সিনিয়র সদস্য মাষ্টার আতিকুর রহমান, মশিউর রহমান জায়গীরদার মিটু, মাষ্টার তালেব হোসেন, কয়ছর আহমদ চৌধুরী, ফারেচ আহমদ বশির,রেজওয়ানুল হক,মো: শায়খুল ইসলাম,আব্দুল গফফার, হেলাল আহমদ তালুকদার, এনামুল হক,সমিতির সাবেক কোষাধ্যক্ষ সাইরুল ইসলাম চৌধুরী, পাঠাগার সম্পাদক জহিরুল আলম, সহ দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুল কাদির জীবন, সহ সাংগঠনিক সম্পাদক রোম্মান আহমদ তালুকদার, সহ প্রচার সম্পাদক মোঃ রাজিব হোসাইন,সহ অর্থ সম্পাদক সুলতান আরেফিন ইমন, সিনিয়র সদস্য ফয়ছল আহমদ,আল্লাদ খান,সাপ্তাই মিয়া,আলী আহমদ ভূইয়া, হোসাইন আহমদ মিশেল, আব্দুল হান্নান, সুয়েব খান,গীতিকার ছামির মাহমুদ,হিরন পাশা,মনজুর আজাদ পাবেল,শাখাওয়াত হোসেন সজিব, মিফতা হোসেন মিথুন, রেদওয়ান মাহমুদ, জুনাইদ আহমদ প্রমুখ।

সভায় গাজায় মুসলমানদের উপর মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং শহীদ মুসলমানদের জন্য এবং শান্তিগন্জ উপজেলার কৃতি ২সন্তান পূর্ব বীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান রাইজুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ফাতেহা পাঠ করা হয় এবং শোক প্রস্তাব গৃহীত হয়।

সভায় সমিতির পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে খসরা প্রনয়নের জন্য সাত সদস্যের খসরা প্রনয়ন উপ কমিটি গঠন করা হয়।।

সমিতির সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী তালুকদার কে প্রধান করে কমিটির অন্যান্য সদস্য হলেন সমিতির সাবেক সহ সভাপতি সোয়েব আহমদ, বদরুল আলম টিপু, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক রোটারিয়ান দানিয়েল হাসান, সিনিয়র সদস্য মাষ্টার আতিকুর রহমান ও মোঃ রেজওয়ানুল হক।।উপ কমিটি আগামী একমাসের মধ্যে খসরা প্রনয়ন করে আহবায়ক ও সদস্য সচিব এর সাথে আলোচনা করে চুড়ান্ত কমিটি তৈরি করবেন এবং আহবায়ক ও সদস্য সচিব সাধারণ সভা ডেকে কমিটির ঘোষণা করবেন।

সভায় প্রধান অতিথি সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি খালেদ আহমদ সমিতিকে ধন্যবাদ জানিয়ে বলেন সামাজিক সংগঠন করতে হলে প্রথমেই সবাই কে নিজেদের স্বার্থ ত্যাগ করতে হবে এবং সংগঠন কে প্রাধান্য দিতে হবে পরিশেষে শান্তিগন্জ সমিতি সিলেট এর সফলতা কামনা করে সমিতি সকল ভালো কাজের সাথে থাকবেন বলে কথাদেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo