বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
৩ দেশ সফর শেষে মঙ্গলবার দেশে ফিরছেন বদরুজ্জামান সেলিম

৩ দেশ সফর শেষে মঙ্গলবার দেশে ফিরছেন বদরুজ্জামান সেলিম

নিউজ মিরর ডেস্ক 

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযৃুক্ত আরব আমিরাতে সংক্ষিপ্ত সফর শেষে আজ মঙ্গলবার ১৫ই এপ্রিল দেশে ফিরছেন সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সদস্য ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম।

ইউএস-বাংলার একটি ফ্লাইটে মঙ্গলবার তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।

এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়কে অসুস্থ ছোট ভাই কামরুজ্জামান শামীমকে দেখতে গত ২৮ ফেব্রুয়ারি রমজানের শুরুতে দেশ ছাড়েন তিনি। লন্ডন হয়ে নিউইয়র্কে গিয়ে কিছুদিন ছোট ভাইয়ের সাথে সময় কাটান ও তার চিকিৎসার খোঁজ-খবর নেন। সেখান থেকে যুক্তরাজ্যে পৌঁছে লন্ডনসহ বেশকয়েকটি শহরে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ এবং গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের প্রবাসীদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন ও মতবিনিময় করেন তিনি। এছাড়া যুক্তরাজ্যে সাংগঠনিক সফরকালে তিনি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সবশেষে তিনি সংযুক্ত আরব আমিরাতের  দুবাই ও আবুধাবীতে দলীয় নেতাকর্মী ও সিলেট-৪ আসনের জনগণের সাথে মতবিনিময় করেন সিলেটের রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা বদরুজ্জামান সেলিম । তিনি নিরাপদে দেশে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo