সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে প্রতিযোগিতার কোন বিকল্প নেই : জেলা প্রশাসক

দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে প্রতিযোগিতার কোন বিকল্প নেই : জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক ও সিলেট অফিসার্স ক্লাবের সভাপতি শের মোহাম্মদ মাহবুব মুরাদ বলেছেন, দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে প্রতিযোগিতার কোন বিকল্প নেই। ঐতিহ্যবাহী সিলেটের এই টেনিস ক্লাবের সদস্যরা দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে নিয়মিত অনুশীলন করতে হবে।

তিনি সোমবার (১৪ এপ্রিল) রাতে সিলেট সার্কিট হাউস সংলগ্ন সিলেট অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত টেনিস টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি অফিসার্স ক্লাবের টেনিস কোর্টের উন্নয়নসহ সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন আল জুনায়েদ এর সভাপতিত্বে ও সিলেট অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. আব্দুর রফিক এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ) পদ্মাসন সিংহ, ওমর সানি এনডিসি, সহকারী কমিশনার রেজা-ই রাব্বি, সিলেট রেঞ্জের এসপি মো. সাইদুর রহমান, ক্লাব সদস্য শামুন মাহমুদ খান, অধ্যাপক নিরঞ্জন পাল, মো. রেজাউল হক, ইমরান চৌধুরী, শাহ শহীদুল ইসলাম, কামাল উদ্দিন, সজিব দে, মো. সাদত হোসেন, মনোজ রায়, শাফি মোহাম্মদ নাহিয়ান, কোচ সুভাষ লাল প্রমুখ।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo