শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
ওসমানীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক ১

ওসমানীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক ১

ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে সপ্তম শ্রেণির এক ছাত্রী পাশবিকতার শিকার হওয়ার সংবাদ পাওয়া গেছে। এই ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) ওসমানীনগর থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর সোমবার ভোরে থানা পুলিশ ধর্ষক জীবন আহমদকে (১৮) গ্রেফতার করে। ধর্ষক জীবন আহমদ উপজেলার সাদিপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের এমলাক আহমদের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পাশবিকতার শিকার স্কুল ছাত্রীর পিতা-মাতা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সে সুযোগে ১১ এপ্রিল গভীর রাতে বসতঘরে প্রবেশ করে জোরপূর্বক কয়েক দফা ধর্ষণ করে জীবন আহমদ। ওই ছাত্রী পরে তার আপন ফুফুকে ঘটনাটি জানালে বিষয়টি পরিবারসহ প্রতিবেশীর মধ্যে জানাজানি হয়।

পাশবিকতার শিকার ছাত্রীকে দ্রæত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা পরবর্তীতে সোমবার (১৪ এপ্রিল) ওসমানীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগ পেয়ে দ্রæত অভিযান চালিয়ে ধর্ষক জীবন আহমদকে গ্রেফতার করেন।

এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, এই ঘটনায় জীবন আহমদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বাদীর দেয়া মেডিকেল রিপোর্ট ছাড়া পুলিশের কাছে ধর্ষণের কোন আলামত সংগ্রহে নেই।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo