শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
কোম্পানীগঞ্জে হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

কোম্পানীগঞ্জে হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

কোম্পানীগঞ্জ সংবাদদাতা
কোম্পানীগঞ্জে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা অনিমেষ পাল ও মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত সালমা আক্তারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত ১৫ এপ্রিল উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সিলেটের বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক বরাবরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা অনিমেষ পাল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জিপিএফ সংক্রান্ত তথ্য, সংশোধিত এনআইড অন্তর্ভুক্তকরণ ও টিএ/ডিএ বিল নিয়ে নানাভাবে হয়রানি সময়ক্ষেপন ও অসদাচরণ করে আসছেন।

বকেয়া বেতন-বিল, জিপিএফ হতে অগ্রিম উত্তোলনসহ বিভিন্ন বিল পাশ করতে উক্ত কর্মকর্তা ও তার কার্যালয়ে মাষ্টাররোলে নিয়োগপ্রাপ্ত সালমা আক্তার ঘুষ দাবী করেন। ঘুষ না দিলে অত্র উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার ফাইলসহ অন্যান্য বিল আটকে রাখেন।

অভিযোগে স্বাক্ষর করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ এনায়েতুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মোঃ নূরুল ইসলাম সরকার, কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স মাজহারুল আলম, স্বাস্থ্য সহকারী মোঃ বুরহান উদ্দিন, তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন আহমদ, মোঃ রুহুল আমিন সিদ্দিকী, ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারী মোঃ ময়নুল হক, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুল কবির, অফিস সহকারী প্রভাংশু শেখর দাস, শামীম আহমদ, যুব উন্নয়ন অফিসের আব্দুল বারী, মৎস্য অফিসের মোঃ সোহাগ, মোঃ রতন ও রুমেল মিয়া।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo