সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সুনামগঞ্জের যাদুকাটা নদীতে নৌকা প্রবেশে নিষেধাজ্ঞা

সুনামগঞ্জের যাদুকাটা নদীতে নৌকা প্রবেশে নিষেধাজ্ঞা

সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জের যাদুকাটা নদীতে সকল ধরণের নৌকা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম এর উপস্থিতিতে যাদুকাটা নদীর প্রবেশস্থল রক্তি নদীর আনোয়ারপুর সেতুর পূর্ব দিকের দুইটি গেট বাঁশ দিয়ে আড়াআড়িভাবে আটকে লাল নিশান টাঙিয়ে দেয়া হয়।

এসময় তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, চলতি বছর ১৪৩২ বাংলা সনে যাদুকাটা নদী ইজারা না হওয়ার কারণে অবৈধভাবে কেউ যাতে নদী থেকে বালু উত্তোলন করতে না পারে সে লক্ষে এমন সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, ১৪৩২ বাংলা সনে যাদুকাটা নদী ইজারা না হওয়ার কারণে অবৈধভাবে কেউ যাতে নদী থেকে বালু উত্তোলন করতে না পারে সে লক্ষে রক্তি নদীর আনোয়ারপুর সেতুর নীচে লাল নিশান ও আড়াআড়িভাবে বাঁশ দিয়ে বেড়া দিয়েছে উপজেলা প্রশাসন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo