শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সাংবাদিক তুরাব হত্যা মামলা তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টীম

সাংবাদিক তুরাব হত্যা মামলা তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টীম

নিউজ মিরর ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটে পুলিশের গুলীতে নিহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাবের মামলা তদন্তে সিলেট সফর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তাগণ। তদন্তের অংশ হিসেবে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট-মধুবন সুপার মার্কেট সংলগ্ন (তুরাব চত্তর) সাংবাদিক তুরাব নিহতের ঘটনাস্থল দ্বিতীয়বার পরিদর্শন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার)। তার সাথে ছিলেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর শাহ আলম, আসলাম উদ্দিন ও সিলেট পিপিআইয়ের তদন্ত কর্মকর্তা মুরসালিন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই টীম গত ৩ দিন সিলেট-হবিগঞ্জ ও গোলাপগঞ্জের বিভিন্ন মামলার ঘটনাস্থল পরিদর্শন এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। জুলাই হত্যাকান্ডে সারা বাংলাদেশের প্রায় ৩ শতাধিক মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংযুক্ত করা হয়েছে। যার মধ্যে সিলেটের শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মামলাটি রয়েছে। এছাড়াও সিলেটের গোলাপগঞ্জ এবং হবিগঞ্জের দুটি মামলা রয়েছে।

উল্লেখ্য- গত বছরের ১৯ জুলাই সিলেট নগরের কোর্ট পয়েন্ট-মধুবন সুপার মার্কেট সংলগ্ন এলাকায় পুলিশের গুলীতে নিহত হন দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাব। উক্ত মামলায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক ডিসি সাদেক কাউসার দস্তগীর ও পুলিশ কনস্টেবল উজ্জল সিনহা বর্তমানে কারাগারে রয়েছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo