বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
৪ বছরে কুরআনের হাফেজ হলেন ১৫ বছরের আব্দুল্লাহ

৪ বছরে কুরআনের হাফেজ হলেন ১৫ বছরের আব্দুল্লাহ

নিউজ মিরর ডেস্ক

চার বছরে পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন ১৫ বছরের আব্দুল্লাহ। আবদুল্লাহ আল মাদ্রাসাতুল ইসলামিয়া মুমিনপুর, শাহাতলি, চাঁদপুর মাদ্রাসার শিক্ষার্থী।

হাফেজ আব্দুল্লাহ সিলেট বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নে মাঝের গাঁও গ্রামের বাসীন্দা লন্ডন প্রবাসী হাফেজ মাওলানা মুফতি (আইনজিবি) মোঃ আব্বাস খান এর দম্পতির বড় সন্তান।

হাফেজ আব্দুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ! আমার কাছে খুব ভালো লাগছে। আমার ওস্তাদরা এবং আমার বাবা আমাকে অনেক বেশি সহায়তা করেছেন। ওস্তাদ এবং সমস্ত সাহায্যকারীদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভবিষ্যতে বড় একজন আলেম এবং ভাল মুসলিম হতে পারি।

হাফেজ আব্দুল্লাহর চাচা হুমায়ুন খাঁন বলেন, আমার বড় বাতিজা কুরআনের হাফেজ হয়েছে। এজন্য আল্লাহ তা’য়ালার কাছে শুকরিয়া আদায় করি। তার ওস্তাদদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই আমার বাতিজার জন্য দোয়া করবেন। সে যেন বড় আলেম হতে পারে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo