সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ধোপাগুলে সরকারি কাজে বাধাদান ও প্রশাসনের উপর হামলার নিন্দা জানিয়েছে সিলেট জেলা ব্যবসায়ীদল

ধোপাগুলে সরকারি কাজে বাধাদান ও প্রশাসনের উপর হামলার নিন্দা জানিয়েছে সিলেট জেলা ব্যবসায়ীদল

সিলেটের ধোপাগুলে সরকারি কাজে বাধাদান ও প্রশাসনের উপর হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ীদল সিলেট জেলা শাখা।

শনিবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ীদল সিলেট জেলা শাখার সভাপতি সোয়েব আহমেদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চঞ্চল বলেন, সম্প্রতি সিলেটের খাদিমনগরের ধোপাগুলে স্টোন ক্রাশার উচ্ছেদ অভিযান পরিচালনার সময় আওয়ামী লীগের দোসর, চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজরা পূর্বপরিকল্পিতভাবে প্রশাসনের উপর হামলা চালিয়েছে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

বিবৃতিতে নেতৃবৃন্দ হামলার সাথে জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টামূলক শাস্তির ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানান। এছাড়া নেতৃবৃন্দ ধোপাগুলের পাথর ব্যবসায়ীদের পর্যাপ্ত সময় দিয়ে ও স্থান নির্ধারণ করে জমি বরাদ্দের মাধ্যমে স্থায়ীভাবে পুনর্বাসনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo