বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
এবার সিলেটে তিনদিনের বিদ্যুৎ বন্ধের নোটিশ

এবার সিলেটে তিনদিনের বিদ্যুৎ বন্ধের নোটিশ

https://newsmirror24.news/
প্রতীকী ছবি

নিউজ মিরর ডেস্ক
সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় বুধ, বৃহস্পতি ও শনিবার (৮, ৯ ও ১১ জানুয়ারি) তিনদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরী কাজের জন্য ২৯ এলাকায় ৮ ঘন্টা বিদ্যু বন্ধের বিষয়টি বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গেলবার (৭ জানুয়ারি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধ, বৃহস্পতিবার (৮ ও ৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শেখপাড়া, হারদরপুর, শাহপুর টুকেরগাঁও, ঘোপাল, বাঘারপাড়, কান্দিগাঁও, মোল্লারগাঁও, সাদিপুর, গালমশাহ, বলাউড়া, আউসা, ক্ষিত্তারগাঁও লালারগাঁও, ভগতিপুর এবং আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্তকুমারগাঁও, বাসষ্ট্যান্ড, তেমুখী, কুমারগাঁও আ/এ, নাজিরেরগাঁও, মইয়ারচর, সোনাতলা, লামারগাঁও, চাতল, চাতলী বন্দ, টিলাগাঁও, বড়গুল, ডলিয়া, ইউরো বাংলা সিরামিকস্ ও আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo