বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
মিরাপাড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মিরাপাড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ মিরর রিপোর্ট

সিলেট নগরীর মিরাপাড়ায় ঝুলন্ত অবস্থায় আব্দুল হাকিম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে শাহপরান থানা পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর শাহপরান থানাধীন মিরাপাড়া এভারগ্রীন সিটি এলাকার বড় হাওরে একটি করছ গাছের সাথে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের আব্দুল হাকিম (৩০) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুরাকুর গ্রামের বাহার মিয়ার ছেলে। বর্তমানে সে নগরীর মিরাপাড়া এভারগ্রীন এলাকায় বসবাসের পাশাপাশি স্থানীয় বেনু মিয়ার গরুর ফার্মে কর্মরত ছিলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির শাহপরান থানার ওসি (তদন্ত) রাসুল সামদানী আজাদ বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo