বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
মেধাবী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের নির্মম হত্যার প্রতিবাদ ও নিন্দা

মেধাবী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের নির্মম হত্যার প্রতিবাদ ও নিন্দা

নিউজ মিরর ডেস্ক
Stand For Human Rights-এর পক্ষ থেকে আমরা গভীর শোক ও তীব্র ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ-কে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তার প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, যা এক ভয়ংকর, অমানবিক এবং সভ্যতাবিরোধী ঘটনা।

পারভেজ ছিলেন একজন সচেতন, প্রতিশ্রুতিশীল ছাত্রনেতা-যিনি সমাজে ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন দেখতেন। তাকে প্রকাশ্যে হত্যা করার এই ঘটনা আমাদের মৌলিক মানবাধিকার, শিক্ষার্থীর নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি, আমরা সরকারের কাছে জোরালো আহ্বান জানাচ্ছি-রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতার সংস্কৃতি বন্ধ করে একটি মানবিক, নিরাপদ এবং গণতান্ত্রিক সমাজ গঠনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে।

আমরা ছাত্র-ছাত্রীদের জন্য একটি নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করার দাবিও জোরালোভাবে জানাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন কারো জীবনের ঝুঁকির জায়গা না হয়, তা নিশ্চিত করতে হবে এখনই।

Stand For Human Rights বিশ্বাস করে, প্রতিটি নাগরিকের জীবনের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং বিচার পাওয়ার অধিকার আছে। জাহিদুল ইসলাম পারভেজের এই নির্মম মৃত্যু সেই অধিকারের ওপর সরাসরি আঘাত করেছে।

আমরা দেশের সকল মানবাধিকার সংগঠন, ছাত্রসমাজ ও সচেতন নাগরিকদের এই ঘটনার বিরুদ্ধে একত্রিত হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo