শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
মণিপুরিদের ঐতিহ্যবাহী ”লাই হরাউবা” উৎসব

মণিপুরিদের ঐতিহ্যবাহী ”লাই হরাউবা” উৎসব

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরের তেতইগাঁও গ্রামে মণিপুরি কালচারাল কমপ্লেক্সে আগামী ২৩-২৫ এপ্রিল তিন দিনব্যাপি অনুষ্ঠিত হবে মণিপুরিদের ঐতিহ্যবাহী” লাই হরাউবা” উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে ধরতে রোববার (২০ এপ্রিল) বিকাল ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আয়োজক কমিটি ।

“লাই হরাউবা” উৎসব আয়োজনের বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন “লাই হরাউবা ” উৎসব স্টিয়ারিং কমিটির সদস্য সচিব ওইমান লানথৈই। এসময় উপস্থিত ছিলেন উৎসব কমিটির আহবায়ক ইবুংহাল শ্যামল, সদস্য রবি কিরণ রাজেশ প্রমুখ।

বাংলাদেশি মণিপুরিদের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য ‘লাই হরাউবা’কে সংরক্ষণ ও লালন বিকাশে এগিয়ে এসেছে ইউনেস্কো, বাংলাদেশ জাতীয় জাদুঘর, আইজিসিসি, পৌরৈ অপোকপা মরুপ, সাধনা, কনসোর্টিয়াম অব আইসিএইচ, বাংলাদেশ।

মণিপুরি লাই হরাউবার এই উদযাপন একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগের অংশ। বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং কনসোর্টিয়াম ফর আইসিএইচপিডিয়া, বাংলাদেশ-এর একটি দুই বছর মেয়াদী প্রকল্প, যা ইউনেস্কো ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ (আইসিএইচ) ফান্ড আর্থিক সহায়তায় পরিচালিত ।

‘লাই হরাউবা’ মণিপুরি সম্প্রদায় সহনশীলতা ও বহুত্ববাদের চেতনায় লালিত বাংলাদেশের বর্ণময় সাংস্কৃতিক বৈচিত্র্যে আমাদের অবদান প্রদর্শন করে।
লাই হরাউবা হলো মণিপুরি জনগোষ্ঠীর অন্যতম প্রাচীন ও তাৎপর্যপূর্ণ উৎসব। এর আক্ষরিক অর্থ হলো ‘দেবতাদের আনন্দ উৎসব’। এটি সৃষ্টি, দিব্য সত্তা, বিশ্বতত্ত্ব এবং সম্প্রীতির এক গভীর উদযাপন, যা প্রকাশিত হয় জটিল ও অনন্য ধারাবাহিক আচার-অনুষ্ঠান, ঐতিহ্যবাহী সঙ্গীত, মন্ত্র পাঠ (লাইপৌ) এবং মাইবী জাগোই-এর মতো স্বতন্ত্র নৃত্যশৈলীর মাধ্যমে।

আয়োজক কমিটি বলেন, এই উৎসবে সকল শ্রেণী পেশার মানুষকে আমন্ত্রণ জানাই ঐতিহ্যবাহী উৎসব সকলের উপস্থিতিতে হোক প্রাণবন্ত । উৎসবটি চিরাচরিত রীতি ও প্রথাগতভাবে অনুষ্ঠিত হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo