মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলনেতা টিপুর যুক্তরাষ্ট্র গমণে বিদায় সংবর্ধনা

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলনেতা টিপুর যুক্তরাষ্ট্র গমণে বিদায় সংবর্ধনা

নিউজ মিরর ডেস্ক
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য হাসান হাফিজুর রহমান টিপুর যুক্তরাষ্ট্র গমণ উপলক্ষ্যে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার বিকেলে নগরী মুসলিম সাহিত্য সংসদের হলরুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-কোষাধ্যক্ষ জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, মহানগর যুবদলের সহ-সভাপতি নজরুল ইসলাম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, টিটন মল্লিক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন ও সংবর্ধিত সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য হাসান হাফিজুর রহমান টিপু।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন।

সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে হাসান হাফিজুর রহমান টিপুর ভূমিকা ছিল প্রশংসনীয়। দায়িত্বশীল অনেক নেতারা যখন দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তখন টিপুর মতো সাহসী দেশ ও দল প্রেমিকরা জীবনের মায়া ত্যাগ করে রাজপথে আমাদের সাথে থেকে লড়াই করেছে। টিপুর প্রবাস জীবনের সফলতা কামনা করে তিনি বলেন, সেখানে থেকেও টিপু দেশ ও দলের ভূমিকা রাখবে এটা আমাদের বিশ্বাস।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ তার বক্তব্যে বলেন, স্বেচ্ছাসেবক দলনেতা টিপুর প্রবাস যাত্রায় যে শূন্যতা তৈরী হবে তা সহজে পূরণ হবার নয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo