শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
আওয়ামী লীগের মিছিল ও সক্রিয়তা বাড়ছে!

আওয়ামী লীগের মিছিল ও সক্রিয়তা বাড়ছে!

নিউজ মিরর ডেস্ক
১৫ বছরের শাসনের অবসান, তারপর জনতার অভ্যুত্থান। গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর, অনেকেই ভেবেছিলেন—আওয়ামী লীগ ইতিহাস। কিন্তু সাম্প্রতিক সময়েই ঢাকাসহ বিভিন্ন শহরে দেখা গেছে দলটির ঝটিকা মিছিল। নেতাকর্মীদের অংশগ্রহণও দিনকে দিন বাড়ছে।

প্রশ্ন উঠছে—এই মিছিলের পেছনে কারা? বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা কিছু লোক আওয়ামী লীগকে গোপনে সহযোগিতা করছে। না হলে এতবড় দমন-পীড়নের পর তারা কিভাবে ফের রাজপথে?

সংশ্লিষ্টরা বলছেন, সতর্ক না হলে আওয়ামী লীগের এ ধরনের অপতৎপরতা আরও বৃদ্ধি পাবে এবং নির্বাচনি তফশিল ঘোষণার পর তারা পুরোনো চেহারায় ফিরে আসবে, যার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও অশান্ত হতে পারে।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে জানান, ‘যেদিন থেকে আমাদের আওয়ামীবিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।’ তিনি আরও সতর্ক করে বলেন, ‘অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করতে হবে।’

ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ফ্যাসিজম ঠেকাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই একমাত্র পথ।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, তবে যাদের অপরাধ আছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।

এদিকে, গত এক সপ্তাহে রাজধানীতে অন্তত চারটি ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। সর্বশেষ শুক্রবার উত্তরায় আওয়ামী লীগ মিছিল করেছে। তবে, সম্প্রতি সরকারও নড়েচড়ে বসে এবং গোপন অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন সদস্যকে গ্রেফতার করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশকে আওয়ামী লীগের মিছিল ঠেকানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ইতোমধ্যে কয়েকজনকে আটক করেছে বলেও জানান তিনি।’

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo