সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
প্রকাশিত সংবাদের ভিন্নমত প্রকাশ

প্রকাশিত সংবাদের ভিন্নমত প্রকাশ

নিউজ মিররে ‘বালুচরের ত্রাস, কে এই মিজান?’ শিরোনামে ২৬ মার্চ বুধবার প্রকাশিত সংবাদের ভিন্নমত প্রকাশ করেছেন বালুচর এলাকার মৃত আমির আলীর ছেলে মিজান আহমদ। তিনি তার প্রতিবাদ লিপিতে বলেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশ করা হয়েছে সেই সংবাদটি সত্য নয়। তিনি এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

আমি মিজান আহমদ, বালুচর এলাকার মৃত আমির আলীর ছেলে। বালুচর এলাকার বাসিন্দা। বিএনপি রাজনীতির সাথে জড়িত, আওয়ামী লীগ সরকারের আমলেও নির্যাতিত। রাজনীতি করার কারণে আমার উপর রাজনৈতিক মামলা রয়েছে। এলাকায় আমার এবং আমার পরিবারের অনেক শুনাম রয়েছে।একটি স্বার্থান্বেষী মহলের অপপ্রচারে এই সংবাদ প্রকাশ করা হয়েছে আমার ক্ষতি করার জন্য। প্রতিবেদনে যে মামলার কথা উল্লেখ করা হয়েছে, সেখানে আমার কোনো সম্পৃক্থতা নেই। যে বাসাটি ভাঙচুর করা হয়েছে সেটা আওয়ামী লীগ নেতার বাসা। খবর নিয়ে জেনেছি ৫ আগস্ট উত্তেজিত জনতা এই বাসা ভাঙচুর করে। এই বাসাটি ৫ নং টুলটিকর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল মোছাব্বির মিয়ার বাসা। এই মামলায় আমাকে আসামী করা হয়েছে, তা নিয়ে আমি আইনী লড়াই লড়ছি। ইনশাআল্লাহ, এই মামলা থেকে আমরা সবাই খালাস পাবো।

সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো, আমি ভালো ঘরের ছেলে, আমার খোঁজ খবর নিয়ে সংবাদ প্রকাশ করুন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo