বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
‘নাইন মার্ডার’ মামলার আসামী ছাত্রলীগ নেতা রাসেল গ্রেফতার

‘নাইন মার্ডার’ মামলার আসামী ছাত্রলীগ নেতা রাসেল গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল মিয়া (৩২) কাতার যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ বুধবার (২৩ এপ্রিল) বিকেলে তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার রাসেল বানিয়াচং উপজেলা ছাত্রলীগের পদধারী নেতা ও বানিয়াচং উপজেলার কালিকাপাড়া মহল্লার আরজু মিয়ার ছেলে।

ওসি বলেন, রাসেল বানিয়াচংয়ে ছাত্রজনতার আন্দোলনে ‘নাইন মার্ডার’ মামলার আসামি। তার ব্যাপারে ইমিগ্রেশনে চিঠি দেওয়া ছিল। সেখানকার পুলিশ তাকে গ্রেফতার করে বানিয়াচং থানায় খবর দেয়। তাকে থানায় আনার পর আদালতে পাঠানো হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo