শনিবার, ১৮ Jul ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
সিলেটে টোল না দিয়ে, টোল বক্সের কর্মীদের উপর হামলা বিএনপি নেতার

সিলেটে টোল না দিয়ে, টোল বক্সের কর্মীদের উপর হামলা বিএনপি নেতার

সিলেটে টোল না দিয়ে, টোল বক্সের কর্মীদের উপর হামলা

নিউজ মিরর ডেস্ক
সিলেটের মোগলাবাজার থানা বিএনপির সদস্য সচিব জামাল মেম্বারের বিরুদ্ধে টোলবক্সে হামলার অভিযোগ অভিযোগ উঠেছে। সুরমা নদীর শাহপরান ব্রীজে টোল দেওয়া নিয়ে টোল বক্সের কর্মীদের উপর হামলা চালিয়েছেন ওই নেতা। শুক্রবার দুপুরে শাহপরান ব্রীজে টোল বক্সে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, শ্রীরামপুর থেকে বরযাত্রীর গাড়ী বহর শুক্রবার দুপুরে শাহপরান ব্রীজ দিয়ে সিলেট শহরের উদ্দেশ্যে যাত্র করে। গাড়ী বহরে বরযাত্রী ছিলেন সিলেট মহানগরীর মোগলাবাজার থানা বিএনপি’র সদস্য সচিব জামাল আহমদ (জামাল মেম্বার)।

এ সময় জামাল মেম্বার টোলবক্সে ৫টি গাড়ীর টোলের টাকা না দিয়ে পারাপার করতে বলেন। টোলের দায়িত্বপ্রাপ্তরা টোল ছাড়া গাড়ি ছাড়তে পারবেন না বলে জানান। এ সময় জামাল মেম্বারসহ কয়েকজন টোলবক্সের কর্তব্যরতদের উপর হামলা চালায়। পরে জামাল মেম্বারসহ বরযাত্রী তারা তার আত্মীয় স্বজনরা টোল না দিয়ে ৫টি গাড়ি নিয়ে যায়।

এ ব্যাপারে টোল বক্সে কর্তব্যরত সিলেট সড়ক বিভাগের কার্যসহকারী পিংকু তালুকদার জানান, জামাল মেম্বার টোলবক্সে ৫টি গাড়ীর টোল না দিয়ে গাড়ি ছাড়তে বললে আমরা ছাড়িনি। এ সময় জামাল মেম্বারসহ বরযাত্রী কয়েকজন টোলবক্সের কর্তব্যরত আমাদের উপর হামলা চালায়। পরে জামাল মেম্বারসহ বরযাত্রী তারা তার আত্মীয় স্বজনরা টোল না দিয়ে ৫টি গাড়ি নিয়ে যায়। এ ঘটনায় আমরা গোলাপগঞ্জ থানাকে অবগত করেছি। হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

বিষয়টি জানতে মোগলাবাজার থানা বিএনপির সদস্য সচিব জামাল মেম্বারের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo