বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪ শতাধিক

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক 

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে শহীদ রাজী বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০৬ জন আহত হয়েছেন। ব্যাপক প্রাণহানির শঙ্কাও করা হচ্ছে। আহতদের হরমুজগান প্রদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে দেশটির সবচেয়ে বড় ও আধুনিক বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির জরুরি সেবার মুখপাত্র বাবাক ইয়াকতেপেরেস্ট জানিয়েছেন, এখন পর্যন্ত ৪০৬ জন আহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। খবর ইরান ইন্টারন্যাশনালের।

ওমানে যখন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের ৩য় দফায় পরমাণু আলোচনা চলছে, তখনই এই বিস্ফোরণের ঘটনা হলো।ৱ

কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও বিস্ফোরণের কারণ জানা যায়নি। প্রচণ্ড বিস্ফোরণের পরই আগুন ধরে যায় কন্টেইনার ডিপোতে। কয়েকটি দেশ ওই কন্টেইনার ডিপো ব্যবহার করে আসছিল। এ ঘটনার পরপরই বন্ধ করা হয় বন্দরটির সব কার্যক্রম। পুরো এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। বিস্ফোরণের পর কয়েক মাইল দূর থেকেও ধোঁয়ার কুণ্ডলি দেখতে পাওয়া যায়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo