শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
আম্বরখানা পুলিশ ফাঁড়ির অভিযান : ৪৫ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২

আম্বরখানা পুলিশ ফাঁড়ির অভিযান : ৪৫ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
আম্বরখানা পুলিশ ফাঁড়ির অভিযানে প্রায় ২ লাখ ৬৪ হাজার ৬শ টাকার (৪৫ বস্তা) ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় ১টি ট্রাকও আটক করা হয়।

শনিবার দুপুর দেড়টায় আম্বরখানা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. আব্দুল আজিজ সঙ্গীয় এএসআই(নিরস্ত্র) মো. সোহরাব হোসেন ও ফোর্সদের সহায়তায় অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানাধীন বাইপাস মোড়ে এয়ারপোর্ট টু আম্বরখানা পাকা রাস্তার উপর হতে একটি চিনি বোঝাই ট্রাক আটক করে। এসময় আসামী ১। সেলিম আহমদ (৩২) (ড্রাইভার), পিতা-সৈকত আলী, সাং-উরাগ্রাম, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, ২। ইসমাইল আলী (৭০) (গাড়ির মালিক), পিতা-জবেদ আলী, সাং-বগাইয়া হাওড়, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার করেন।

আটককৃত মালামাল: ৪৫ (পয়তাল্লিশ) বস্তা অবৈধ ভারতীয় চিনি (যার ওজন ২২০৫ কেজি), আনুমানিক মূল্য ২,৬৪,৬০০/-টাকা উদ্ধার ও চিনি বহন কাজে ব্যবহৃত ১টি ট্রাক উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

ধৃত আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-২১, তাং-২৬/০৪/২০২৫খ্রিঃ, ধারা-25B(1)(b)/25D The Special Powers Act, 1974; রুজু করা হয়। ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo