শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
মালনীছড় চা-বাগান থেকে ভারতীয় ১২৫ বস্তা চোরাই চিনিসহ ট্রাক জব্দ

মালনীছড় চা-বাগান থেকে ভারতীয় ১২৫ বস্তা চোরাই চিনিসহ ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর চা বাগান থেকে ভারতীয় চোরাই চিনি বোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। রোববার সকালে নগরীর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামলগ্ন মালনীছড়া চা-বাগান থেকে এসব চিনিসহ একটি ট্রাক জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, নগরীর এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ির একটি টহল টীম রোববার সকালে কোম্পানীগঞ্জ টু সিলেট শহরগামী রোডে বড়শালা বাইপাসের সামনে একটি চিনি ভর্তি ট্রাককে সন্দেহজনকভাবে সিগন্যাল দেন। পুলিশের সিগন্যাল অমান্য করে চালক ট্রাকটি দ্রুতগতিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেট দিয়ে মালনীছড়া চা বাগানের ভিতরে প্রবেশ করে।

পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ট্রাকটির পিছু ধাওয়া করলে চালকসহ ২/৩ জন অজ্ঞাতনামা আসামি ট্রাকটি এয়ারপোর্ট থানাধীন নতুনপাড়া কাঁচা রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়। এরপর তল্লাশী চালিয়ে ১২৫ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ ট্রাকটি জব্দ করে পুলিশ। এসব চিনির আনুমানিক বাজারমূল্য ৭ লক্ষ ৩৫ হাজার টাকা।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, এই চোরাচালান নগরীর বনকলা পাড়ার হায়দর নামক এক লাইনম্যান নিয়ে আসে। এরা একটি সংঘবদ্ধ চক্র। প্রতিরাত থেকে ভোর পর্যন্ত তারাই সড়ক পাহাড়া দেয়। ওরা এই কাজে, এই রোডে ৩টি মোটরসাইকেল একটি সিলভার রংয়ের পালসার অপরটি নীল রংয়ের পালসার এবং একটি হলুদ রংয়ের সুজুকি জিকসার মোটরসাইকেল দিয়ে প্রশাসনের অবস্থান সম্পর্কে চোরাকারবারিদের জানায় এবং তারা প্রটকল দিয়ে নগরের ভিতরে নিয়ে আসে। এছাড়াও একটি সিলভার রংয়ের এক্স নোহা গাড়ি এই কাজে ওরা ব্যবহার করে।

এর আগে গত শনিবার দুপুরে আম্বরখানা পুলিশ ফাঁড়ির অভিযানে প্রায় ২ লাখ ৬৪ হাজার ৬শ টাকার (৪৫ বস্তা) ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় ১টি ট্রাকও আটক করা হয়। আম্বরখানা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. আব্দুল আজিজ সঙ্গীয় এএসআই(নিরস্ত্র) মো. সোহরাব হোসেন ও ফোর্সদের সহায়তায় অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানাধীন বাইপাস মোড়ে এয়ারপোর্ট টু আম্বরখানা পাকা রাস্তার উপর হতে একটি চিনি বোঝাই ট্রাক আটক করে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo