বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটে এনসিপি’র বিক্ষোভ মিছিল

সিলেটে এনসিপি’র বিক্ষোভ মিছিল

নিউজ মিরর ডেস্ক
গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার বিকালে সিলেট মহানগরের রিকাবীবাজার থেকে এনসিপির সিলেট শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল মহানগরেরর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে সমাবেশ করে।

সমাবেশে এনসিপির নেতাকর্মীরা বলেন, “গণহত্যাকারী পলাতক আওয়ামী লীগ আবারও উঁকিঝুঁকি মারার চেষ্টা করছে। তাদের সে সুযোগ আর দেওয়া হবে না। রাজপথ জাতীয় নাগরিক পার্টির দখলে থাকবে। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার ও সংস্কার প্রশ্নে কোনো আপস নয়। সিলেটের প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগের দোসরদের দেখা যাচ্ছে। তাদের সংগঠিত হওয়ার সুযোগ নিচ্ছে। রাজপথ এখন এনসিপির দখলে।”

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানান তারা।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo