শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
জগন্নাথপুর এলজিইডি অফিসে দুদকের অভিযান

জগন্নাথপুর এলজিইডি অফিসে দুদকের অভিযান

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর এলজিইডি অফিসে অভিযান করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের একটি অভিযানিক দল। বুধবার (৩০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশন দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দীনের নেতৃত্বে জগন্নাথপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় সহকারী পরিচালক আশরাফ উদ্দীন এই কার্যালয় থেকে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অন্তর্ভুক্ত রৌয়াইল বাজার হইতে বোয়াইলা ভায়া টেংরাখালি এক কিলোমিটার সড়কের আরসিসি চলমান কাজের বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, সিলেট দুদকের উপ-সহকারি পরিচালক নিঝুম রায় প্রান্ত ও কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন দুদকের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দীন গণমাধ্যমকে বলেন, রৌয়াইল বাজার হইতে বোয়াইলা ভায়া টেংরাখালি এক কিলোমিটার সড়কের আরসিসি চলমান কাজের প্রকল্পে কুশিয়ারা নদীর তীর কেটে মাটি উত্তোলন সহ সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে আমরা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। এই প্রকল্প সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo