শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেট মেডিকেয়ার ও ভারতের ফোর্টিস হসপিটালের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

সিলেট মেডিকেয়ার ও ভারতের ফোর্টিস হসপিটালের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

সিলেট মেডিকেয়ার ও আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফোর্টিস হসপিটালস এর যৌথ উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ এপ্রিল) রাতে সিলেট নগরের বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে চিকিৎসা বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফোর্টিস হসপিটালস-এর আন্তর্জাতিক বিক্রয় বিভাগের ডেপুটি ম্যানেজার কাজী গিয়াসউদ্দিন। এসময় তিনি বলেন, সিলেট মেডিকেয়ার দেশের উত্তর-পূর্বাঞ্চলে স্বাস্থ্যসেবার একটি নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে। আন্তর্জাতিক মানের সেবাকে যেভাবে স্থানীয় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা ভবিষ্যতে একসঙ্গে আরও কার্যকরী ও টেকসই উদ্যোগ নিতে আগ্রহী। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত আন্তরিক ও সহনশীল। বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষ চিকিৎসা বিষয়ে যথেষ্ট সচেতন। তাদের পাশে থেকে ফোর্টিস হসপিটালস আরও উন্নত সেবা নিশ্চিত করতে চায়।
সিলেট মেডিকেয়ারের ফাউন্ডার রেদা মঈন রেজার পরিচালনায় সঞ্চালিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেয়ারের ফাউন্ডার চৌধুরী নুর তামাম, আব্দুল করিম জোনাক এবং খালেদ শাহরিয়ার মুমিত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ রফিকুল ইসলাম, সাবিক হোসাইন, মজিদুল ইসলাম সানি, রাব্বানী, মৃণাল কান্তি, সন্দীপন নন্দী, আলী হায়দার বিপ্লব, আবদুল করিম, ফারুক খান মনি, চৌধুরী নূর তামাম, আবুল ফয়সাল জিয়াদ প্রমুখ।
বাংলাদেশের রোগীদের উন্নতমানের চিকিৎসা এবং স্থানীয় ডাক্তারদের স্কিল ডেভলাপমেন্টের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে হেলথকেয়ার ফেসিলিটেশন সার্ভিস প্রভাইডার সিলেট মেডিকেয়ার। দেশের ভিতরে এবং বাহিরে উন্নত চিকিৎসা করতে আগ্রহীদের সিলেটের বন্দর বাজারের রং মহল টাওয়ারে অফিসে সরাসরি যোগাযোগ অথবা (০১৮৯৩ ৮৯১২১২, ০১৯৮৯ ৯৯৫০৪৭, ০১৭১৫ ০২৯০১৮) করতে পারবেন।
মুলত সিলেট মেডিকেয়ার দেশের ভিতরে এবং বাইরে যেমন ভারত থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, ইরান, তুরস্ক এসব দেশগুলোতে উন্নত চিকিৎসা নিতে প্রত্যাশী রোগীদের সকল ধরনের সেবা এবং সহযোগীতা দিয়ে থাকে। সিলেট মেডিকেয়ার সিলেটের রোগী এবং ডাক্তারদের জন্য সিলেটের স্বাস্থ্যসেবা উন্নতির জন্য সদা সচেষ্ট ভুমিকা পালন করে যাচ্ছে। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo