বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল

দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবায়দা রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীতে স্বাগত মিছিল বের করা হয়। সোমবার (৫ মে) বিকেলে মিছিলটি নগরীর মহাজনপট্টি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধুবন মার্কেটে এসে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিলিত হয়। পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি আফজল হোসেন, ছাত্রদল নেতা তারেক আহমদ চৌধুরী, সিলেট মহানগর ছাত্রদল নেতা শহিদুল ইসলাম সিপলু, তানভীর আহমদ, জেলা ছাত্রদল নেতা আব্দুল তারেক, মিজান আহমদ, ছালিম ইসলাম, জাকির হোসেন তারেক, জাহিদ শিকদার, হাবিবুর রহমান হাবিব, জাকির হোসেন, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা জাকির হোসেন, রায়হান আহমদ, মাহাদি জান্নাত রাফি, রাসেল আহমদ, মাহবুব আহমদ, আবু বক্কর, এম ডি নিশাদ উদ্দিন হানিফ, জাহিদ হাসান নাবিল, ছিদ্দিক আহমদ, জালালাবাদ কলেজ ছাত্রদলের সভাপতি গোলাম হাফিজ সামি, সাধারণ সম্পাদক আব্দুলা আল সালমান, সেস্ট কলেজ ছাত্রদলের সিনিয়র সভাপতি মো. শাহিন আলম, সাগর আহমেদ, সিলেট সরকারি টেকিনক্যাল স্কুল এন্ড কলেজের সহ সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ মাজেদ, জাহিদ, মাসুম, আদিল চৌধুরী, নাবির আহমদ, আরিয়ান খান সজিব, রিফাত, হামিম, নোমান, হামিদ, ইফতি, মারজু, মোস্তাফিজ, ইমন প্রমুখ।

সভায় বক্তরা বলেন, ‘দীর্ঘদিন পর দেশের মাটি স্পর্শ করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটা আমাদের প্রাণিত করেছে। ২০১৮ সালে তিনি দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। করোনা মহামারির সময় বিগত সরকার তাঁকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরবেন ডা. জুবাইদা রহমান। তাদের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo