সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন

সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন

নিউজ মিরর ডেস্ক
সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিতব্য সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া এ জমকালো অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্রিকেটার নাইম আহমদ।

উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থেকে টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন, সদস্য সাহাজ উদ্দিন টিপু, নাজিম উদ্দিন সাহান, ওয়াহিদ উমায়ের ও আবুল ফজল মোহাম্মদ ইয়াহইয়া।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ক্রীড়াবিদ ও ফুটবল কোচ মহসিন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কোষাধ্যক্ষ জহির হোসেন তুহিন, বিসিবি’র সিলেট জেলা কোচ মোঃ রানা মিয়া, ক্রিকেট আম্পায়ার ইমরান আজাদ, সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ হোসেন তান্না ও সাধারণ সম্পাদক আবু জাহেদ রাহী, ফিজা এন্ড কোং এর প্রতিনিধি পিনাক, রাজনৈতিক ব্যক্তিত্ব ফয়সল আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন সজিব, তপু বিশ্ব, ক্রিকেট কোচ রাজু আহমদ ও দেওয়ান আরাফাত জাকি প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলবার (৬ মে) শুরু হওয়া টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo