সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ফের অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটে ফের অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেটে প্রতিদিনই আটক হচ্ছে কোটি টাকার চোরাই পণ্য। এরপরও সিলেট সীমান্তে থেমে নেই চোরাচালান। শুক্রবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান।

বিজিবি জানায়, শুক্রবার সিলেটের পান্থুমাই, তামাবিল, নোয়াকোট, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, লবিয়া, পাথর কোয়ারি ও সুনামগঞ্জের বাংলাবাজার বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, থান কাপড়, শীতের কম্বল, জিরা, চকলেট, বিড়ি, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করা হয়। এসময় চোরাচালানকৃত পণ্য পরিবহনে ব্যবহৃত কয়েকটি নৌকা আটক করা হয়। আটককৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৬৯ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও চোরাকারবার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo