মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারক ও আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : এ্যাড. মো. আশিক উদ্দিন আশুক

ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারক ও আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : এ্যাড. মো. আশিক উদ্দিন আশুক

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মো. আশিক উদ্দিন আশুক বলেছেন, আইনজীবীরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ন্যায়বিচার প্রতিষ্ঠায় নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শবান আইনজীবীদের ভূমিকা অনন্য। বিচার ব্যবস্থায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারক ও আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি সোমবার রাতে নগরীর শীবগঞ্জস্থ একটি অভিজাত রিসোর্টে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর পাস্ট প্রেসিডেন্ট এডভোকেট রোটারিয়ান মো. সিদ্দিকুর রহমান পিএইচএফ সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের সভাপতি রোটারিয়ান পিপি আব্দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি এ্যাডভোকেট মো. সিদ্দিকুর রহমান পিএইচএফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী ডি-৬৫ এর রোটারিয়ান পিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান, রোটারিয়ান পিপি জাকির আহমদ চৌধুরী, রোটারিয়ান পিপি কবির উদ্দিন।

বক্তব্য রাখেন সিলেটে অবস্থানকারী সুনামগঞ্জ সমিতির সভাপতি রোটারিয়ান এ্যাডভোকেট মুজাক্কির হুসেন কামালী, সাধারণ সম্পাদক ড. দিদার চৌধুরী, এডিশনাল পিপি এ্যাডভোকেট আল-আসলাম মুমিন, এডিশনাল পিপি রোটারিয়ান এ্যাডভোকেট মোশতাক আহমদ।

উপস্থিত ছিলেন এডিশনাল পিপি এ্যাডভোকেট এখলাছুর রহমান, এডিশনাল পিপি এ্যাডভোকেট শাহরিয়ার উজ্জ-জামান পলাশ, রোটারিয়ান শাখাওয়াত হুসেন, রোটারিয়ান পিপি বদরুল আলম চৌধুরী, রোটারিয়ান পিপি আজিজুর রহমান, রোটারিয়ান পিপি আবুল বশর পিএইচএফ, রোটারিয়ান পিপি মোঃ তৈয়বুর রহমান আরএফএসএম, রোটারিয়ান পিপি সাব্বির আহমেদ আরএফএসএম, রোটারিয়ান পিপি ইঞ্জিঃ রুহুল আলম পিএইচএফ, রোটারিয়ান পিপি মোহাম্মদ শামসুদ্দিন পিএইচএফ, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ আমিরুল ইসলাম সুমন, রোটারিয়ান তাজুল ইসলাম হাসান আরএফএসএম, রোটারিয়ান শিশির রঞ্জন সরকার আরএফএসএম, রোটারিয়ান সেলিনা চৌধুরী, সাইফুল আলম সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo