শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
মহানগর ছাত্রশিবিরের বালাকোট দিবসের আলোচনা সভা

মহানগর ছাত্রশিবিরের বালাকোট দিবসের আলোচনা সভা

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বালাকোট ছিলো উপনিবেশের বিরুদ্ধে উপমহাদেশের প্রথম সুসংগঠিত স্বাধীনতা সংগ্রাম। তৎকালিন ইংরেজ ও শিখদের অত্যাচারের বিরুদ্ধে এই আন্দোলন ছিল মুসলমানদের প্রেরণার উৎস। মাত্র ৭০০ মুজাহিদ নিয়ে ১০ হাজার শিখ সৈন্যের মোকাবেলায় তাঁরা যে অসিম সাহসিকতা দেখিয়েছেন তা ইতিহাসে বিরল। যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য বালাকোটের চেতনা প্রেরণ উৎস হয়ে থাকবে। তরুণ প্রজন্মের কাছে বালাকোটের ইতিহাস তুলে ধরতে হবে।

তিনি মঙ্গলবার (৬ মে) ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি শহিদুল ইসলাম সাজুর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় মহানগর নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শাখার শতাধিক দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন মুসলিমদের ত্যাগ-কোরবানীর উপর প্রতিষ্ঠিত। বালাকোটের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহকে পথচলা নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, উপমহাদেশে ইসলামের অগ্রযাত্রায় বালাকোট এক প্রেরনার নাম। বালাকোট আন্দোলনের মধ্যে দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীজ রোপণ হয়। যার ধারাবাহিকতায় পরবর্তীতে স্বাধীনতা আন্দোলন জোরদার হয়। বালাকোট ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo