মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জেলা প্রশাসকের কাছে দরগা বাজার ব্যবসায়ীদের স্মারকলিপি

জেলা প্রশাসকের কাছে দরগা বাজার ব্যবসায়ীদের স্মারকলিপি

নিউজ মিরর ডেস্ক
হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (রহ.) এর ৭০৬তম পবিত্র ওরস মোবারক সুশৃংখলভাবে পালনের জন্য প্রশাসনের সহযোগিতার কামনা করে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর কাছে স্মারকলিপি প্রদান করেছেন হযরত শাহজালাল (রহঃ) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

বুধবার (৭ মে) সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (রহঃ) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সহ সভাপতি জুনেদ আহমদ শওকত, লুৎফুর রহমান লিলু, সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, সহ সাধারণ সম্পাদক হেলাল মিয়া, অর্থ সম্পাদক সাকের আহমদ চৌধুরী, ধর্ম সম্পাদক মাওলানা মো. আশরাফুল হক প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়- হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (রহ.) প্রায় সাতশত বছর পূর্বে ইসলাম প্রচারের জন্য সিলেট আগমন করেন। তাঁর আগমনে সিলেটে ইসলাম ব্যাপকভাবে প্রসার লাভ করে। যুগশ্রেষ্ঠ এই মহান ওলি ৭০০ বছর পূর্বে জ্বিলকদ মাসের ২০ তারিখ ওফাত লাভ করেন। তাঁর ওফাত লাভের পর থেকে প্রতিবছর ধারাবাহিকভাবে পবিত্র ওরস উপলক্ষ্যে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ও আশেকানগণরা ছুটে আসেন। তাদের আগমনে দরগা বাজারে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। যার ফলে এই এলাকার বাজারসহ সিলেটের ব্যবসায়ীগণ ব্যবসা-বাণিজ্য করে থাকেন। একইসাথে সিলেটের পর্যটন স্পটগুলো লোকে লোকারণ্য থাকে। এতে রাষ্ট্রীয় কোষাগারে বিপুল পরিমাণ রাজস্ব জমা হয়।

উক্ত ওরস শরীফে ভক্তবৃন্দ কোরআনখানী, মিলাদ, জিকির-আজগার, দোয়া-দুরুদ করে ওলির রুহানী ফয়েজ লাভ করেন। মহান এই ওলির ওরস মোবারক উপলক্ষ্যে দরগা শরীফের সীমানার ভিতরে কোন প্রকার অনৈসলামিক কর্মকান্ড হয় না এবং হচ্ছেও না।

স্মারকলিপিতে হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (রহ.) এর ওরস মোবারক দেশ-বিদেশ থেকে আগত ভক্তবৃন্দরা নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃংখলভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে হযরতের ওরস পালন করতে পারেন এবং ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন সে বিষয়ে সিলেটের প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo