মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট নগরী সংস্কার নিয়ে সিসিকে সভা

সিলেট নগরী সংস্কার নিয়ে সিসিকে সভা

নিউজ মিরর ডেস্ক
জলাবদ্ধতা নিরসনে আসন্ন বর্ষা মৌসুমের আগেই নগরীর ছড়া-খাল পরিষ্কার, পরিকল্পিতভাবে নদী খনন, মশার উপদ্রব রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, রাস্তা ও ফুটপাত থেকে হকার উচ্ছেদ, পাহাড় কাটা বন্ধে পদক্ষেপ গ্রহণ, শিশুদের খেলাধুলার জন্য খালি জায়গার ব্যবস্থা করা, যানজট নিয়ন্ত্রণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকার) সহযোগিতায় কমিটির সদস্যবৃন্দদের নিয়ে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভার আয়োজন করা হয়।

বুধবার (৭ মে) সিসিকের নগর ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এই বিষয়ে গৃহিত পদক্ষেপ ও বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন আয়োজক কমিটির সদস্যবৃন্দরা।

সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির আয়োজিত সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মোহাম্মদ রেজা-উন-নবী বলেছেন, ‘সিলেট সিটি কর্পোরেশনের কার্যক্রমে নাগরিকদের আরও বেশি সম্পৃক্ততা প্রয়োজন। এর মাধ্যমে যেমন, স্বচ্ছতা বৃদ্ধি পায়, তেমনি কাজে গতি আসে। নগরীর বিভিন্ন খাল ও ছড়া পরিষ্কারে ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। চলমান কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস প্রদান করেন তিনি।

অন্যদের মধ্যে সভায় বক্তব্য দেন- সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কমকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, জাইকার প্রকল্প প্রধান নাওকো আনজাই, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, ডা. মো. শামীমুর রহমান, ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সংস্কৃতিকর্মী শামসুল বাসিত শেরো, নারী উদ্যোক্তা ও সমাজকর্মী শামা রহমান চৌধুরী ও আফিফা কুমকুম, দৈনিক সমকাল’র নিজস্ব প্রতিবেদক ফয়সল আহমদ বাবলু, এসিড সন্ত্রাস নির্মুল কমিটির সভাপতি জুরেজ আব্দুল্লাহ গুলজার, ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, মো. জায়েদ প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo