শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচনী তফসিল ঘোষণা

ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচনী তফসিল ঘোষণা

নিউজ মিরর ডেস্ক
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। গত ৪ মে এসোসিয়েশনের মধুবনস্থ নিজস্ব কার্যালয়ের ড. রাগীব আলী ফটো গ্যালারীর হল রুমে আয়োজিত কার্যনির্বাহী কমিটির সভা এ সিদ্ধান্ত গৃহিত হয়।

এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির, আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, আনিস মাহমুদ ও আনোয়ার হোসেন।

সভায় আগামী ১৭ মে শনিবার দ্বি-বার্ষিকী সাধারণ সভা ও ২০২৫-২০২৭ সনের নির্বাচন করার সিদ্ধান্তের আলোকে তফসিল ঘোষনা করা হয়। তফসিল অনুসারে মনোনয়নপত্র সংগ্রহ ১০ মে, মনোনয়নপত্র জমা প্রদান ১২ মে, মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১৩ মে, প্রার্থীতা প্রত্যাহার ও আপিল শুনানি ১৪ মে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৫ মে।

এবার এসোসিয়েশনের ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য সকল কার্যক্রম বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসোসিয়েশনের কার্যালয় থেকে পরিচালনা করা হবে।

নগরীর লামাবাজারস্থ লাবিস্থা হোটেলের হল রুমে দ্বি-বার্ষিকী সাধারণ সভা শেষে ২০২৫-২০২৭ সনের নির্বাচনের ভোট গ্রহণ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সভায় সর্বসম্মতিক্রমে এসোসিয়েশনের সদস্যদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এইচ আরিফের সদস্য পদ স্থগিত করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo