মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বিশ্ব রেড ক্রস দিবসের অনুষ্ঠানের দাওয়াত পাননি সিলেটের আজীবন সদস্যরা

বিশ্ব রেড ক্রস দিবসের অনুষ্ঠানের দাওয়াত পাননি সিলেটের আজীবন সদস্যরা

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আজীবন সদস্যরা বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের অনুষ্ঠানের দাওয়াত পাননি বলে অভিযোগ উঠেছে। প্রতিবছর ৮মে পালিত হয়ে থাকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। এই দিবসে সিলেটসহ দেশের সব জেলা ইউনিটগুলোতে পালিত হয় নানা কর্মসূচী। দাওয়াত করা হয়ে থাকে আজীবন সদস্যদের। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক আজীবন সদস্যরা নিজের মনের ক্ষোভ প্রকাশ করছেন।

অতীতে আজীবন সদস্যদের ঠিকানায় ডাকযোগে চিঠি, মোবাইল ফোনে এসএমএস পাঠানোর মাধ্যমে অনুষ্ঠানের দাওয়াত দেয়া হলেও এবছর (অদ্য ৮ মে, বৃহস্পতিবার) এর অনুষ্ঠানে কেন দাওয়াত দেয়া হয়নি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক আজীবন সদস্যরা।

রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের আজীবন সদস্য সাংবাদিক দুলাল হোসাইন বলেন, অতীতে সকল কর্মসূচীতে দাওয়াত পেতাম। ৫ আগস্টের পর থেকে কোনো প্রোগ্রামে দাওয়াত পাই না। তা বুঝে উঠতে পারছি না।

আরেক আজীবন সদস্য সাংবাদিক আতিকুর রহমান নগরী বলেন, অতীতে বাসায় চিঠি ও মোবাইল ফোনে ম্যাসেজ পেয়েছি অনুষ্ঠানের। এবছর কোন অদৃশ্য কারণে দাওয়াত দেয়া হল না বুঝতে পারছি না। তবে এটা দুঃখজনক।

একই বক্তব্য দিয়েছেন আরেক আজীবন সদস্য আরটিভি’র সাংবাদিক হাসান মো. শামিম।

এ ব্যাপারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেন্ট্রাল ট্রেজারার ও সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, সিলেটের ইউনিটের কমটি নেই এবং বাজেটও সীমিত এজন্য শুধুমাত্র স্বেচ্ছাসেবকদের নিয়ে এই অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। আজীবন সদস্য যারা আছেন তাদের এজিএম হলে দাওয়াত দেওয়া হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo