মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের নারী সংগঠককে ধর্ষনের হুমকি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের নারী সংগঠককে ধর্ষনের হুমকি

নিউজ মিরর ডেস্ক
বৈষমাবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম সংগঠক ও ফান্ড সেলের সদস্য সুমাইয়া আক্তারকে (২২) ধর্ষনের হুমকি দিয়েছেন একই কমিটির ফান্ড সেলের সম্পাদক সালমান আহমদ খোরশেদ ও তার সহযোগীরা। এই ঘটনায় সুমাইয়া আক্তার কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছেন। যার নং-৭৬৮।

এতে তিনি উল্লেখ করেন, তিনি বৈষমাবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির একজন যুগ্ম সংগঠক ও ফান্ড সেলের সদস্য। ৬ এপ্রিল বৈষমাবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির আহ্বায়ক ও ফান্ড সেল সম্পাদক সালমান আহমদ খুরশেদের নিকট হোয়াটসঅ্যাপ গ্রুপে ফান্ডের যাবতীয় জমা ও খরচের হিসেব চান সুমাইয়া আক্তার। সালমান আহমদ খুরশেদের কাছ থেকে এসবের কোনও সুদুত্তর পাননি সুমাইয়া। এদিকে হিসেবে চাওয়াতে খুরশেদের পক্ষ নিয়ে ফখরুল হাসান ও সৌরভসহ অনেকেই সুমাইয়াকে গালিগালাজ করেন এবং সুমাইয়াকে হিসেব দিতে তারা বাধ্য নন বলে জানান। সুমাইয়া ৫ সদস্যের ফান্ড কমিটির একজন মেম্বার।

একপর্যায়ে সালমান আহমদ খুরশেদ সুমাইয়া আক্তারকে জানান ৭ এপ্রিল যাবতীয় হিসেব নিকেস প্রদান করা হবে। যারা হিসেব দেখতে চান নগরীর সারদা স্মৃতি ভবন সংলগ্ন স্থানে অবস্থিত সাধারণ ছাত্রদের অফিসে উপস্থিত থাকার জন্য বলেন। এ অবস্থায় সুমাইয়া আক্তার তার মাকে সাথে নিয়ে যথাসময়ে উপস্থিত হন। এসময় ফান্ড সেলের সম্পাদক সালমান আহমদ খোরশেদ তার মোবাইল ফোন থেকে উপস্থিত সদস্যদের একটি গড়মিল হিসেব প্রদান করেন। কিন্তু এই হিসেবে সন্তুষ্ট হননি সুমাইয়া আক্তার। এতে ক্ষিপ্ত হয়ে খুরশেদ এবং তার সাথে থাকা নূরুল ইসলাম, ফখরুল হাসান, রেদওয়ান আহমদ মুন্সিসহ ৭-৮ জন সুমাইয়া আক্তার ও তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সুমাইয়াকে আক্রমণ করার চেষ্টা করেন একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দেন খুরশেদ ও তার সাথে থাকা লোকজন। পরবর্তীতে তিনি অফিস থেকে বের উক্ত বিষয়টি তার গ্রুপের অন্যান্য সদস্যদেরকে অবগত করেন এবং সুমাইয়া তার নিকট লিখিত আকারে সম্পূর্ণ হিসেব দেওয়ার জন্য ফান্ড সেলের সম্পাদকের নিকট ম্যাসেজ দেন। এর পরই সালমান আহমদ খোরশেদ ও তার সহযোগীরা সুমাইয়াকে ওয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্নভাবে অনৈতিক কথাবার্তা ও ধর্ষণের হুমকি দেন।

এ ব্যাপারে সুমাইয়া আক্তার জানান, বৈষমাবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির অবৈধ আহ্বায়ক হলেন সালমান আহমদ খোরশেদ। আমাদের আহ্বায়ক হলেন আক্তার হোসেন। খুরশেদ ফান্ড সেলের সম্পাদক হওয়ার সুবাদে আমি তার কাছে ফান্ডের হিসেব চাই। এই কারণে তিনি ও তার সহযোগীরা আমাকে হত্যা ও ধর্ষণের হুমকি প্রদান করেন।

অভিযুক্ত বৈষমাবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির আহ্বায়ক সালমান আহমদ খোরশেদ ও ফান্ড সেলের সম্পাদকের মুঠোফোনে কল দিলে তার ফোনটি আরেকজন ধরেন এবং সালমান ফোনটি তার দোকনে চার্জে দিয়ে গেছেন বলেন জানান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, এ ব্যাপারে ভুক্তযোগী সুমাইয়া আক্তার থানায় জিডি করেছেন। তদন্ত সাপেক্ষে আমার আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo