বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
ফেঞ্চুগঞ্জে ৩৩৫ পিছ ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামিম আটক

ফেঞ্চুগঞ্জে ৩৩৫ পিছ ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামিম আটক

নিজস্ব প্রতিবেদক
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর এলাকায় পুলিশের অভিযানে ৩৩৫ পিছ ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামিম আহমদ (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ। শামিম ফেঞ্চুগঞ্জ উপজেলার কর্মদা গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে।

বৃস্পতিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কাঞ্চন ও এসআই হাবিবের নেতৃত্বে অভিযান পরিচালনা করে শামিমকে নিজামপুর এলাকায় থেকে আটক করা হয়। আটক শামিম এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানা যায়।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, শামিম আহমদের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় আরো দুটি মামলা রয়েছে এর মধ্যে একটি নারী নির্যাতন ও আরেকটি ভাংচুর মামলা।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান শামিমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শামিম মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo