শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
ছাতকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার

ছাতকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুরস্থ কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমিতে ল্যাপটপ, শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও বৃক্ষচারা বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে প্রতিষ্ঠান হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী কয়েছ উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রাজন মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) মনির হায়দার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্রের মিশিগান সিটির সাবেক কাউন্সিলর বৃক্ষপ্রেমি কাজী মকসুদ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা কর্মকর্তা কাজী মহসিন মিয়া, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সদরুল আমীন সোহান, বোরহান উদ্দিন ছুরত প্রমুখ। এসময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মুজাহিদুর রহমান হিরা, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, মারকাজুল উলুম বালিকা মাদরাসা মৈশাপুরের মুহতামিম মাওলানা কামাল উদ্দিন, বিএনপি নেতা সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তালেব তালুকদার, মাস্টার ফয়েজ আহমদ, হাসান আহমদ, রাশেদ চন্দ্র রাহুল, আব্দুস ছোবহান, আবুল হাসনাত উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মুশাহিদ আলী ও একাডেমির শিক্ষকদের পক্ষ থেকে পৃথক ভাবে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক দেওয়া দেয়।

পরে প্রধান অতিথি একাডেমির শিক্ষকদের একটি ল্যাপটপ, শিক্ষার্থীদের একটি করে স্কুল ব্যাগ ও বৃক্ষচারা বিতরণ করেন। এর আগে তিনি গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদরাসায় বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে মাদরাসায় একটি ল্যাপটপ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo