সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
শাহজাহান জাগপা’র কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হওয়ায় সিলেট মহানগর নেতৃবৃন্দের অভিনন্দন

শাহজাহান জাগপা’র কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হওয়ায় সিলেট মহানগর নেতৃবৃন্দের অভিনন্দন

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগর সাধারণ সম্পাদক ও মহানগর হকার্স ঐক্য পরিষদের সহ সভাপতি মো. শাহজাহান আহমদকে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর জাগপার নেতৃবৃন্দ।

 

পাশাপাশি নেতৃবৃন্দ জাগপা সভাপতি ব্যারিষ্টার তাসমিয়া প্রধান, সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এবং সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 
শনিবার (১০ মে) সিলেট মহানগর জাগপার সহসভাপতি আমিনুর রহমান লিটন, মো. পিয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহিন আহমেদ মাহি, সাংগঠনিক সম্পাদক প্রবাসী হাবিবুর রহমান হাবিব, মহানগর জাগপা নেতা নুরুল ইসলাম ও শহিদুজ্জামান আলো এক বিবৃতিতে বলেন, ১৯৮০ সালে মজলুম জননেতা মরহুম শফিউল আলম প্রধান এর হাতে গড়া জাগপা আগামীতে আরো সুসংগঠিত ও শক্তিশালী হয়ে গনতান্ত্রিক আন্দোলন ও জনগণের অধিকারের আওয়াজ তুলে দেশ ও জাতির কল্যানে কাজ করে যাবে বলে আমরা আশা করি।  দলীয় মুখপাত্র রাশেদ প্রধান স্বাক্ষরিত এক পত্রে সম্প্রতি সৎ, নির্ভীক ও আদর্শবান ব্যক্তি মো. শাহজাহান আহমদকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব দেয়ায় সিলেটের সকল স্তরের নেতাকর্মীরা আনন্দিত ও উচ্ছ্বসিত।
মো. শাহজাহান আহমদ এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করবেন বলে আমরা আশাবাদী। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo