মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ভোলাগঞ্জ বাংকারের পাথর উত্তোলন : ৩ জনকে দুই বছর করে জেল

ভোলাগঞ্জ বাংকারের পাথর উত্তোলন : ৩ জনকে দুই বছর করে জেল

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাংকার থেকে পাথর উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত থাকায় ৩ জনকে দুই বছর করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আড়াই লক্ষ ফুট বালু ও পেলুডার জব্দ করা হয়েছে। শনিবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আজিজুল, আলা উদ্দিন, শফিকুল ইসলাম নামের ৩ শ্রমিককে দুই বছর করে জেল ও ৫০টি নৌকা ধ্বংস করা হয়। এর আগে উপজেলার তেলিখালে ২ লক্ষ ৫০ হাজার ফুট বালু ও একটি পেলুডার জব্দ করা হয়। এসময় একটি ট্রাকের কাগজপত্র সঠিক না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান, এসআই আসিফ ইকবাল, উপজেলা প্রশাসনের সিএ মিজানুল কবির ও পুলিশের ফোর্স।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo